বুধবার, অক্টোবর ৭, ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, অক্টোবর ৭, ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জবির ১৬ শিক্ষার্থী

>> ৩০ ব্যাংকের এটিএম-অনলাইন সেবা বন্ধ, যা জানাল কেন্দ্রীয় ব্যাংক

>> বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, আটক ১

>> অক্টোবরের ৫ দিনে রেমিট্যান্সে এলো ৫১৩ মিলিয়ন মার্কিন ডলার

>> কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার

>> সৌদি আরবে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

>> বেশি দামে এলপিজি বিক্রি, আড়াইহাজারে দুই ব্যবসায়ীকে জরিমানা

>> ‘সিন্ডিকেট’ বলে যেন কোনো শব্দই না থাকে: খাদ্যমন্ত্রী

>> মালয়েশিয়ায় অভিযানে ২৩ বাংলাদেশি আটক

>> চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর পা ভেঙে দিলেন যুবদল নেতা

আপনি পড়ছেন : নোয়াখালী

নোয়াখালীতে প্রবাসী হত্যা মামলায় ৪ জনের আমৃত্যু কারাদণ্ড


DhakaReport24.com || 2022-06-15 19:35:15
নোয়াখালীতে প্রবাসী হত্যা মামলায় ৪ জনের আমৃত্যু কারাদণ্ড

নোয়াখালীর বেগমগঞ্জে এক সৌদি প্রবাসী হত্যা মামলায় চারজনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলো, বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের বেপারী বাড়ির আবুল কালামের ছেলে মো.মিলন (৩৫) ও তার ভাই পলাশ ওরফে জাম্বু (৩৫) এবং তাদের ভাগনে একই গ্রামের কাজী বাড়ির মো.আলীর ছেলে শেখ ফরিদ (২৭) আব্দুল মান্নান (২৮)।

বুধবার (১৫ জুন) বেলা ১১টা ১০ মিনিটের দিকে দুপুরে নোয়াখালীর অতিরিক্ত জেলা জজ প্রথম আদালতের বিচারক মো.ফখরুল উদ্দিন এ রায় দেন।
 
মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২৮ ফেব্রুয়ারি উপজেলার ছয়ানী ইউনিয়নের বেপারী বাড়ির আবুল বাশার ও পলাশ ওরফে জাম্বুদের মধ্যে বাড়ির মধ্যে বিল্ডিং নির্মাণকে কেন্দ্র করে বিরোধ দেখা দেয়। পরে বিরোধপূর্ণ জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়। এরপর পলাশ ও তাদের ভাগনেরা একই বাড়ির বাশারের নির্মাণাধীন বিল্ডিংয়ের বেইচের মাঠি ভরাট করতে শুরু করে। এ সময় নির্মাণাধীন বিল্ডিংয়ের মালিক বাশার বাধা দিলে একই বাড়ির মিলন,জাম্বু, ও তাদের ভাগনে শেখ ফরিদ ও মান্নানসহ তাদের সাঙ্গপাঙ্গরা বাশারের ছোট ভাই সৌদি প্রবাসী 
 হিউদ্দিনকে লোহার শাবল দিয়ে মাথায় আঘাত করে করে নৃশংসভাবে হত্যা করে। এ ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে ১৩জনকে আসামি করে ২০১৫ সালের ১ মার্চ  বেগমগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।  

বাদী পক্ষের আইনজীবী আব্দুর রহমান টিংকু বিষয়টি নিশ্চিত করেন।  তিনি আরও বলেন, রায় ঘোষণার সময় এ মামলার  সাজাপ্রাপ্ত তিন আসামি  পলাতক রয়েছে। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিল আসামি পলাশ ওরফে জাম্বু । রায় ঘোষণা শেষে পুনরায় আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। একই সাথে এ মামলরে ৯ আসামিকে বেকুসুর খালাস দেয় আদালত।  


ঢাকারিপোর্ট২৪.কম/এমআর/আরএএম