বুধবার, অক্টোবর ৭, ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, অক্টোবর ৭, ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জবির ১৬ শিক্ষার্থী

>> ৩০ ব্যাংকের এটিএম-অনলাইন সেবা বন্ধ, যা জানাল কেন্দ্রীয় ব্যাংক

>> বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, আটক ১

>> অক্টোবরের ৫ দিনে রেমিট্যান্সে এলো ৫১৩ মিলিয়ন মার্কিন ডলার

>> কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার

>> সৌদি আরবে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

>> বেশি দামে এলপিজি বিক্রি, আড়াইহাজারে দুই ব্যবসায়ীকে জরিমানা

>> ‘সিন্ডিকেট’ বলে যেন কোনো শব্দই না থাকে: খাদ্যমন্ত্রী

>> মালয়েশিয়ায় অভিযানে ২৩ বাংলাদেশি আটক

>> চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর পা ভেঙে দিলেন যুবদল নেতা

আপনি পড়ছেন : নোয়াখালী

নোয়াখালী থেকে তরুণীর লাশ উদ্ধার


DhakaReport24.com || 2022-06-15 12:32:15
নোয়াখালী থেকে তরুণীর লাশ উদ্ধার

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা থেকে এক তরুণী লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। প্রাথমিকভারে পুলিশ ও নিহতের পরিবার হত্যাকান্ডের কোন কারণ নিশ্চিত করতে পারেনি।

নিহত তরুণীর নাম জান্নাতুল ফেরদৌস পাখি (৩০) তিনি উপজেলার দেওটি ইউনিয়নের পিতাম্বপুর গ্রামের মহিন উদ্দিনের মেয়ে।

বুধবার (১৫ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার দেওটি ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের পিতাম্বুর গ্রামের মিনা হাজী বাড়ি সংলগ্ন একটি সবজি খেত থেকে পুলিশ এ মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেন সোনাইমুড়ী থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) কাজী মো.সুলতান আহছান উদ্দিন।

ওসি তদন্ত নিহতের ভাই কাউছারের বরাত দিয়ে জানান, নিহত পাখি ডিভোর্সি তরুণী ছিল। সে বাবার বাড়িতে থাকত। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে পাখি বোনের বাড়ি যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পিতাম্বপুর গ্রামের মিনা হাজী বাড়ির উত্তর পূর্ব পাশের একটি সবজি বাগান থেকে স্থানীয় মেয়েরা সবজি নিতে এসে দেখে ওই তরুণীর গলাকাটা লাশ পড়ে আছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং লাশের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে।

তিনি আরও জানায়, এ হত্যাকান্ডের ঘটনায় এখন পর্যন্ত নিহতের পরিবার বিশেষ কোন ক্লু দিতে পারে নি। তবে ডিভোর্সি তরুণী হওয়ায় কারো সাথে যোগাযোগ থাকতে পারে বলে ধারণা করছে পরিবার। পুলিশ মরদেহ উদ্ধার করে বিকেলের দিকে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করবে। এ ক্লুলেস হত্যাকান্ডের রহস্য উদ্ঘাটনে চেষ্টা চালাচ্ছে পুলিশ। পরবর্তীতে লিখিত অভিযোগের আলোকে আইনগত প্রদক্ষেপ গ্রহণ করা হবে। 

ঢাকারিপোর্ট২৪.কম/টিএইচ/আরএএম