শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : কুমিল্লা

কলেজছাত্র তুহিন হত্যা মামলার আসামি গ্রেপ্তার


DhakaReport24.com || 2025-11-03
কলেজছাত্র তুহিন হত্যা মামলার আসামি গ্রেপ্তার

কুমিল্লার আলোচিত তুহিন হত্যা মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলার এক আসামিকে গ্রেপ্তার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করানো হয়েছে।

রোববার (২ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে কোতোয়ালি থানাধীন শিমপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় আসামি শফিউল আলম মানিক (৪২)-কে। তিনি মৃত হাজী আবুল খায়েরের ছেলে ও লুৎফা বেগমের সন্তান। মানিকের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার ৫নং পীরযাত্রাপুর ইউনিয়নের ২৬ নম্বর ওয়ার্ড গোবিন্দপুর দক্ষিণ পাড়ায়।

গ্রেপ্তারের পর দুপুরে তাকে কুমিল্লার আমলী আদালত–২ এর ম্যাজিস্ট্রেট আবিদা সুলতানা মোলি-র আদালতে হাজির করা হয়। সেখানে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

আদালতে দেওয়া জবানবন্দিতে আসামি মানিক ভিকটিম তুহিনকে নির্যাতনের বিস্তারিত বিবরণ দেন বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্ট সূত্র।

তদন্তের স্বার্থে পুলিশ এখনো জবানবন্দিতে উল্লিখিত তথ্য যাচাই-বাছাই করছে। পাশাপাশি মানিকের জবানবন্দি অনুযায়ী ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম