রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : কুমিল্লা

কুমিল্লায় পিস্তলসহ যুবদল নেতা গ্রেফতার


DhakaReport24.com || 2025-10-06
কুমিল্লায় পিস্তলসহ যুবদল নেতা গ্রেফতার

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা ইউনিয়নের আব্দুল্লাহপুর এলাকা থেকে পিস্তলসহ রাসেল আহমেদ (৩৮) নামে এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৫ অক্টোবর) সন্ধ্যায় স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করা হয়।

গ্রেফতার হওয়া রাসেল সদর দক্ষিণ উপজেলার রামপুর গ্রামের হারুনুর রশিদের ছেলে। তিনি চৌয়ারা ইউনিয়ন যুবদলের নেতা হিসেবে এলাকায় পরিচিত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাঁস চুরির অভিযোগকে কেন্দ্র করে রাসেলের সঙ্গে আব্দুল্লাহপুর গ্রামের কিছু লোকের বাকবিতণ্ডা হয়। এ সময় প্রতিপক্ষকে প্রভাবিত করতে রাসেল প্রকাশ্যে পিস্তল ঠেকিয়ে হুমকি দেন। এতে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অস্ত্রসহ রাসেলকে গ্রেফতার করে। 

এ বিষয়ে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন বলেন, যুবদলে কোনো সন্ত্রাসীর স্থান নেই। রাসেল যুবদলের নেতা কি না, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখা হবে। যদি তার সম্পৃক্ততা পাওয়া যায়, অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ সেলিম বলেন, এর আগেও খেলনা পিস্তলসহ র‌্যাব তাকে গ্রেফতার করেছিল। ওই ঘটনার পাশাপাশি তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম