শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : কুমিল্লা

কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিল বিএনপি : মুজিবুল হক


DhakaReport24.com || 2023-09-23 17:12:15
কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিল বিএনপি : মুজিবুল হক

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক রেলমন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন শেখ হাসিনা। তিনি সারাদেশের প্রতিটি ইউনিয়নে একাধিক কমিউনিটি ক্লিনিক স্থাপনের মাধ্যমে স্বাস্থ্যসেবা মানুষের হাতের নাগালে পৌঁছে দিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। কিন্তু জামায়াত ও বিএনপি ক্ষমতায় এসে কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম বন্ধ করে দেয়। ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে আবারও কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম শুরু করে।

শনিবার সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে  হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জামায়াত বিএনপি মানুষের কল্যাণ চায় না বলেই কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিল।

মুজিবুল হক আরও বলেন, স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থানসহ সবক্ষেত্রে ব্যাপক উন্নয়নের মাধ্যমে দেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করেছেন। এখন তিনি স্বপ্ন দেখছেন স্মার্ট বাংলাদেশ বির্নিমানের। এ জন্য আগামী নির্বাচনেও নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে। বাংলার মানুষ আওয়ামী লীগকে ভোট দিবে এবং শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ।

সাবেক রেলমন্ত্রী আরও বলেন, চৌদ্দগ্রামের ১৩টি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ও পরিবার পরিকল্পনা কল্যাণ কেন্দ্র, ১০ শয্যার হাসপাতালসহ ৪৪টি কমিউনিটি ক্লিনিকে চিকিৎসক, ওষুধসহ  প্রয়োজনীয় উপকরণ দেওয়া হয়েছে। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন—কমিটির সহসভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুস সোবহান ভুঁইয়া হাসান, সদস্য উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন, পৌর মেয়র জিএম মীর হোসেন মিরু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্যাহ বাবুল, থানার অফিসার ইনচার্জ ত্রিনাথ সাহা, ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, জেলা পরিষদের সদস্য এমরানুল হক কামাল, ডা. তৈফিকুল আলম তারেক, মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হাসেম, ইউপি চেয়ারম্যান নাঈমুর রহমান মজুমদার মাসুম, প্রেসক্লাবের সভাপতি মো. আবদুল জলিল রিপন, ব্র্যাক ম্যানেজার আবদুল ওয়াহেদ মন্ডল। সভায় বিগত সভার কার্যবিবরণী তুলে ধরেন কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. গোলাম কিবরিয়া টিপু।

এসময় হাসপাতালের বিভিন্ন সমস্যা ও পরামর্শ দিয়ে বক্তব্য রাখেন—বিশিষ্ট রাজনীতিবিদ আলী হোসেন চেয়ারম্যান, ইসহাক খান, সদস্য আবু তাহের, বিশিষ্ট আইনজীবী ড. আবদুল মান্নান ভূঁইয়া, রাজনীতিবিদ জিএম জাহিদ হোসেন টিপু, রফিকুল ইসলাম, কামরুল হাসান মুরাদ, ইউপি চেয়ারম্যান মাহবুব হোসেন মজুমদার, মোশারেফ হোসেন, জাফর ইকবাল, মাহফুজ আলম, কাজী ফখরুল আলম ফরহাদ, একে খোকন, আবু তাহের, মো. মোস্তফা প্রমুখ।

হাসপাতাল কে ১০০ শয্যা উন্নীত করণ ও ডিজিটাল এক্সরে মেশিন (সিআর) স্থাপনের লক্ষে প্রয়োজনীয় কাগজপত্র মন্ত্রণালয়ে প্রেরণ, বর্হী বিভাগে গণ-শৌচাগার নির্মাণসহ গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম