শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : কুমিল্লা

কুমিল্লায় বিএনপির সমাবেশ চলাকালীন মোবাইল সেবা বিঘ্নিত


DhakaReport24.com || 2022-11-26 13:11:15
কুমিল্লায় বিএনপির সমাবেশ চলাকালীন মোবাইল সেবা বিঘ্নিত

কুমিল্লায় বিএনপির সমাবেশস্থলে মোবাইল ইন্টারনেট সেবায় বিঘ্ন ঘটছে। এতে বিড়ম্বনায় পড়েছেন সমাবেশ কাভার করতে আসা সংবাদকর্মীরা। সংবাদকর্মীরা জানান, আগের সমাবেশগুলোতেও মোবাইল ইন্টারনেট সেবা বিঘ্নের খবর পাওয়া গেছে। এখানেও একই অবস্থা।

মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা জানান, একটি টাওয়ারে সাধারণত যতটুকু ইন্টারনেট কাভার হয়, তার চেয়ে বেশি মোবাইল অ্যাকসেস হচ্ছে। তাই বাফারিং হচ্ছে।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজি আমিনুর রশীদ ইয়াছিন বলেন, ‘এটা সরকারের নির্দেশেই হয়েছে। আগের সমাবেশেও এমন হয়েছে। এগুলো করে নেতা-কর্মীদের দমিয়ে রাখা যাবে না।’

বিএনপির বিভাগীয় সমাবেশে শনিবার সকাল থেকেই দলে দলে আসছেন নেতা-কর্মীরা। তাদের স্লোগানে মুখরিত সমাবেশস্থল টাউন হল মাঠ। বেলা ১১টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করছেন, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও দলটির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক হাজি আমিনুর রশীদ ইয়াছিন।

অন্য বিভাগীয় সমাবেশগুলোর মতো কুমিল্লাতেও ফাঁকা চেয়ার রাখা হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলটিরভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিবেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুর ১টায় তার সমাবেশস্থলে আসার কথা রয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম