শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : কুমিল্লা

খালি মাঠ দিয়ে দিলাম অশান্তি করবেন না: সাংসদ বাহাউদ্দিন বাহার


সোহরাওয়ার্দী খান- কুমিল্লা প্রতিনিধি
DhakaReport24.com || 2022-11-25 10:59:15
খালি মাঠ দিয়ে দিলাম অশান্তি করবেন না: সাংসদ বাহাউদ্দিন বাহার

কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, আপনাদেরকে খালি মাঠ দিয়ে দিলাম। আপনারা কেউ অশান্তি করার চেষ্টা করবেন না। আপনারা গণতান্ত্রিকভাবে সমাবেশ করেন, গণতান্ত্রিক ভাবে বক্তব্য দেন। কে কত বেশি পোষ্টার লাগাতে পারেন, লাগাতে থাকেন, তাতেও আমাদের কোন সমস্যা নেই। খালি অশান্তি তৈরী করবেন না।

তিনি গতকাল কুমিল্লা টাউন হল মাঠে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মুক্ত মঞ্চে জেলা বই মেলা ও সাহিত্য মেলার সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু, পুলিশ সুপার আবদুল মান্নান, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক, নারী নেত্রী পাঁপড়ি বসুসহ অন্যান্যরা।

সভায় এমপি বাহার আরো বলেন, সুযোগ সময় পেলেই বই পড়তে হবে। এখন হাতে সবাই মোবাইল নিয়ে নিয়েছে, বই নিয়ে আগ্রহ কমে গেছে সবার। নতুন প্রজন্মকে বই পড়ায় আগ্রহী করে তুলতে হবে। বই পড়ে বঙ্গবন্ধুকে জানতে হবে। যারা বঙ্গবন্ধুকে জানবে তারা বাংলাদেশকে জানবে। বঙ্গবন্ধুকে ভালো না বাসলে- দেশকে ভালোবাসা হবে না।

অনুষ্ঠানে বই মেলায় অংশ নেয়া সকল প্রতিষ্ঠানকে অংশগ্রহণকারী সনদ প্রদান করা হয়। অতিথিরা শীর্ষ ৫টি প্রতিষ্ঠানকে বিশেষভাবে সংবর্ধিত করেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন সাধারণ মানুষ ও আমন্ত্রিত অতিথিরা।  

উল্লেখ্য, কুমিল্লা টাউন হল মাঠে আগামী ২৬ নভেম্বর বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। আগে থেকেই বিএনপি নেতা-কর্মীরা টাউন হল মাঠে অবস্থান নিতে শুরু করেছেন। পোষ্টার ফেষ্টুন ব্যানারে ছেঁয়ে গেছে টাউন হলের প্রাঙ্গণ।

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম