শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : কুমিল্লা

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি বলবৎ থাকবে: জয়


কুবি প্রতিনিধি
DhakaReport24.com || 2022-10-03 23:32:30
কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি বলবৎ থাকবে: জয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বর্তমান কমিটি বলবৎ থাকবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয়।

সোমবার (৩ অক্টোবর) একটি বেসরকারি টেলিভিশনের লাইভ টক শো’তে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

টক শো’তে তিনি বলেন, বর্তমানে যে কমিটি আছে সেটি বলবৎ থাকবে। এ মাসের শেষে সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্বের হাতে কমিটি তুলে দিব।

কমিটি’র বিলুপ্তির বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়ে তিনি বলেন, আমরা একই দিনে ৩টি ইউনিটের সম্মেলনের তারিখ দিয়েছি। কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয় সম্পর্কে যে প্রেস রিলিজ দেওয়া হয়েছে সেটাতে সম্মেলনের তারিখ দেওয়ার চিন্তা ছিল। কিন্তু ভুলবশত সম্মেলনের তারিখ ছাড়া বিভিন্ন মাধ্যমে প্রেস রিলিজটি শেয়ার হয়ে গেছে এবং আমরা এই অনাকাঙিক্ষত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি।

এর আগে গত শুক্রবার রাত ১১টা ৪৯ মিনিটে ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কুবি ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে নোটিশ সরিয়ে নিলে দ্বিধাদ্বন্দ্ব বাড়তে শুরু করে। পরে কমিটি বিলুপ্তির বিষয়টির সত্যতা নিশ্চিতে বাংলাদেশ ছাত্রলীগের নির্বাহী সংসদের একাধিক নেতার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাদের মধ্যে তথ্যগত পার্থক্য দেখা যায়।

ঢাকারিপোর্ট২৪.কম/আরআইটি/আরএএম