কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের দপ্তর সম্পাদক এ এম নূর ঊদ্দীন হোসাইনকে তার পদ থেকে অব্যহতি দেওয়া হয়েছে। এছাড়া, কেন্দ্রীয় নির্বাহী সংসদের কাছে তাকে বহিষ্কার করার জন্যও সুপারিশ করা হয়েছে।
সোমবার রাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি)শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ এবং সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এছাড়া, এ ঘটনায় পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তদন্ত কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন, শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ছাত্রলীগ মেহেদী হাসান বিদ্যুৎ, মোঃ ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক আবু সাদাত মোহাম্মদ সায়েম, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের সভাপতি রাফিউল আলম দীপ্ত, কাজী নজরুল ইসলাম হলের সভাপতি নাজমুল হাসান পলাশ। এ তদন্ত কমিটিকে ৪৮ ঘন্টার মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত এম নূর ঊদ্দীন হোসাইন বলেন, আমি এমন কোনো নেতা নয় যে নেতৃত্ব দিয়ে গাড়ি ভাংচুর করবো।এছাড়া, আমি সবসময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি। আমাকে কেনো অব্যাহতি দেওয়া হয়েছে তা আমি জানি না।
তবে, শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, প্রাথমিক তদন্তে প্রমাণ পাওয়ায় আমরা তাকে অব্যাহতি দিয়েছি। বাকিটা পূর্ণাঙ্গ তদন্তের পর জানা যাবে।
ঢাকারিপোর্ট২৪.কম/সাখা/আরএএম