রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : কুমিল্লা

কুমিল্লায় জাল সনদে স্বামী-স্ত্রী স্কুলে  চাকরির করার অভিযোগ


DhakaReport24.com || 2022-06-09 12:54:30
কুমিল্লায় জাল সনদে স্বামী-স্ত্রী স্কুলে  চাকরির করার অভিযোগ

কুমিল্লা বরুড়া উপজেলার জয়নগর এস.সি উ”চ বিদ্যালয় ও আগনগর আবুল বশির কারিগরী উ”চ বিদ্যালয়ে স্বামী গিয়াস উদ্দিন এবং স্ত্রী নাসরিন সুলতানা জাল সনদে সহকারি  গ্রন্থগারিক  পদে চাকরি করেন। পৃথক দুইটি বিদ্যালয় কমিটির সভাপতিদের ছত্রছায়ায় র্দীঘ দিন জাল সনদে স্বামী-স্ত্রী’র চাকরির তথ্যটি   গোপনীয়তা থাকলেও বর্তমানে অভিযোগটি সকলের কাছে প্রকাশে পায়।

২০১৫ সালের  প্রথমে স্ত্রী নাসরিন সুলতানা চট্টগ্রামের কুমিরায়  আন্তজার্তিক ইসলামী বিশ্ববিদ্যালয় হতে পোষ্ট গ্রেজুয়েট ডিপ্লোমা ইন লাইব্রেরী এন্ড ইনফরমেশন সাইন্স বিষয়ে কোর্স সম্পন্ন করার সনদ দিয়ে ২০১৮ সালের সেপ্টেম্বরের  জয়নগর এস.সি উচ্চ  বিদ্যালয়ের তৎকালীন সহকারি  গ্রন্থগারিক নিয়োগ কমিটির অন্যতম সদস্য ও উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি দীপক চক্রবর্তী অর্থের বিনিময়ে পোষ্ট গ্রেজুয়েট ডিপ্লোমা ইন লাইব্রেরী এন্ড ইনফরমেশন সাইন্স ভুয়া সনদে নাসরিন সুলতানাকে চাকরি দেন ।২০১৯ সালের দিকে নাসরিন সুলতানাকে এমপিওভূক্তকরণ করা হয়। 

একইভাবে গত ২০১৫ সালের সেশনে গিয়াস উদ্দিন চট্টগ্রামের কুমিরায়  আন্তজার্তিক ইসলামী বিশ্বিবিদ্যালয় হতে পোষ্ট গ্রেজুয়েট ডিপ্লোমা ইন লাইব্রেরী এন্ড ইনফরমেশন সাইন্স বিষয়ে কোর্স সম্পন্ন করার ভুয়া সনদ দিয়ে ২০১৮ সালে আগানগর আবুল বশির কারিগরি উ”চ বিদ্যালয়ের তৎকালীন সহকারি  গ্রন্থগারিক নিয়োগ কমিটির অন্যতম সদস্য ও উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি  আবুল বশির অর্থের বিনিময়ে পোষ্ট গ্রেজুয়েট ডিপ্লোমা ইন লাইব্রেরী এন্ড ইনফরমেশন সাইন্স ভুয়া সনদে গিয়াস উদ্দিনকে চাকরি দেন।

২০১৯ সালের দিকে গিয়াস উদ্দিনকে এমপিওভূক্তকরণ করা হয়। একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় স্বামী - স্ত্রী  দুই জনই ভুয়া সনদে বিদ্যালয়ে চাকরি পায়।। সাধারণ মানুষ প্রতিবাদ করলেও এর কোন প্রতিকার হয়নি। এবিষয়ে জয়নগর এস.সি উচ্চ বিদ্যালয়ের তৎকালীন নিয়োগ কমিটির সভাপতি -দীপক চক্রবর্তীর মোবাইলে 
ফোন করলে কলটি কেটে দেন।

 অপরদিকে  আগানগর আবুল বশির কারিগরি উচ্চ বিদ্যালয়ের সভাপতি আবুল বশিরকে ফোন   বিদ্যালয়ের    তিনি প্রতিবেদককে বলেন-বিষয়টি একান্ত নিয়োগ কমিটির এ বিষয়ে আমি কিছু জানি না। সংশ্লিষ্টদের দাবি,কুমিল্লা জেলা প্রশাসনের কর্মকর্তা ও দুর্নীতি দমন কমিশন জাল সনদে স্বামী-স্ত্রীর চাকরি বিষয়ে ব্যবস্থা নিবেন। 

 

ঢাকারিপোর্ট২৪.কম/এমএম/আরএএম