কুমিল্লার তিতাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২ (অনুর্ধ-১৭) উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৫ মে) বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ মাঠে উপজেলা পরিষদ ও প্রশাসনের আয়োজনে এ খেলা উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম মোর্শেদ এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক মোঃ মহসিন ভূইয়া।
এছাড়াও আরও উপস্থিত, উপজেলা সহকারী কমিশনার ভূমি কেএম আবু নওশাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির, কড়িকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ, মজিদপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সরকার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন ভূঁইয়া, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শের-আলম, সাইদুর মেম্বার, লিয়াকত মেম্বার, আজহারুল মেম্বার ও রুবেল মেম্বার প্রমুখ।
উদ্বোধনী খেলায় অংশ গ্রহণ করে তিতাস উপজেলা সদর কড়িকান্দি ইউনিয়ন বনাম মজিদপুর ইউনিয়ন।
ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম