শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চাঁদপুর

সার্চ কমিটির কাছে নামের তালিকায় বিএনপির অনেকের নাম : শিক্ষামন্ত্রী


DhakaReport24.com || 2022-02-18 17:24:00
সার্চ কমিটির কাছে নামের তালিকায় বিএনপির অনেকের নাম : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সার্চ কমিটি গঠন করা হয়েছে। তারা দেশের সকল রাজনৈতিক দলসহ বিশিষ্ট ব্যক্তি, সমাজের সকলপক্ষের মতামতের ভিত্তিতে একটি নির্বাচন কমিশন গঠন করতে যাচ্ছেন। বিএনপি যদি সত্যিকার রাজনৈতিক দল হতো তাহলে এই প্রক্রিয়াতে সম্পৃক্ত হয়ে সেখানে অংশগ্রহণ করা তাদের উচিত ছিল। আবার বিএনপি বলছে তারা এই কমিটিতে কোনো নাম দিচ্ছে না, কিন্তু এই বিশিষ্ট ব্যক্তিদের তালিকায় এমন বহু মানুষ রয়েছেন যারা সরাসরি এই দলটির সঙ্গে উপদেষ্টা হিসেবে অথবা নানানভাবে জড়িত। সব সময় আমরা তাদের মিডিয়ায় দেখি। তাহলে তারা যেই নাম দিচ্ছেন সেই নাম কি বিএনপির নাম নয়?

শুক্রবার সকালে চাঁদপুর শহরের ষোলঘর এলাকায় অবস্থিত চাঁদপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ৫ম তলা একাডেমিক ভবন কাম ওয়ার্কশপের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
 
তিনি বলেন, বিএনপির সব সময় সব কিছু নিয়ে এক ধরনের লুকোচুরি, সব কিছুর মধ্যে একটা ধোঁয়াশা তৈরি এবং ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা-এটি জাতি এখন বোঝে ও জানে। কাজেই আমি বিশ্বাস করি, জাতি এখন আর রাজনীতির নামে অপরাজনীতি চায় না। এখন গণতন্ত্র যেভাবে এগিয়ে চলছে, যেভাবে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে, যেভাবে মানুষের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে, দেশ এগিয়ে যাচ্ছে, দেশের মান-মর্যাদা সারা বিশ্বে প্রতিষ্ঠিত হচ্ছে তাতে মানুষ চায় তা অব্যাহত থাকুক এবং তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই তা সম্ভব।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ প্রমুখ।