শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চাঁদপুর

মতলবে সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু


DhakaReport24.com || 2022-02-03 20:56:15
মতলবে সড়ক দুর্ঘটনায়  ৪ জনের মৃত্যু

মতলবে প্রাইভেটকার ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। 

উপজেলার বরদিয়া বাজার এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মতলব উত্তর উপজেলার ঘনিয়ারপাড় গ্রামের অটোরিকশাচালক জসীম  উদ্দীন মোল্লা (৪৯), চাঁদপুর শহরের পুরান বাজার এলাকার হারুন বেপারীর ছেলে হানিফ বেপারী (২৮), চাঁদপুর শহরের নতুন বাজার এলাকার আজিম জামানের মেয়ে নুপুর (১৪) ও ৭০ বছর বয়সী এক বৃদ্ধা। তার পরিচয় পাওয়া যায়নি।

এদিকে আশঙ্কাজনক অবস্থায় নিহত হানিফ বেপারীর স্ত্রী জান্নাত আক্তার পপিকে (২৫)হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আরও এক জনের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বরদিয়া বাজারের জামে মসজিদ কাছে মতলবগামী অটোরিকশার সঙ্গে চাঁদপুরগামী প্রাইভেটকারের সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলে দুই ও হাসপাতালে নেওয়ার পর আরও দুইজন মারা যান।

অটোরিকশা ও প্রাইভেটকার জব্দ করা হয়েছে বলে জানান মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া।