শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চাঁদপুর

স্ত্রী'র অধিকার পেতে ভাগিনার বাড়িতে মামির অনশন


DhakaReport24.com || 2022-06-29 21:22:30
স্ত্রী'র অধিকার পেতে ভাগিনার বাড়িতে মামির অনশন

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় ভাগিনা আনোয়ার হোসেন মানিকের ঘরের সামনে মামি সীমা আক্তার স্ত্রী'র অধিকারের দাবিতে অনশন করেন।

বুধবার (২৯ জুন) ফরিদগঞ্জে উপজেলার ১০ নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের হাওয়াকান্ধি গ্রামের বেপারী বাড়ির আনোয়ার হোসেন মানিকের ঘরের সম্মুখে স্ত্রীর অধিকারের দাবিতে অনশন করেন ৯ নং গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের চরমথুরা গ্রামের দেওয়ান বাড়ির মেয়ে সীমা আক্তার।
 
জানা যায়, আনোয়ার হোসেন মানিকের মামা বিল্লাল হোসেনের এর সাথে ২০০৯ সালে সীমা আক্তারের বিয়ে হয়। তারপর মানিক বিভিন্ন ভাবে মামির ছবি তুলে হয়রানি করে জোর পূর্বক মামি সীমার সাথে সম্পর্ক করে। এই সম্পর্ক কে কেন্দ্র করে তাদের ৭ বছরের সংসার ভেঙ্গে যায়। পরবর্তীতে মানিক বিয়ে করার কথা থাকলে ও সে বিদেশি গিয়ে চার বছরে ও ফিরে আসেনি। তারপর ফ্যামিলির চাপের কারণে সীমার দ্বিতীয় বিয়ে হয় রামপুর গ্রামের ঢাকায় বাসিন্দা এনামুল হকের সাথে। সেখানে ও বিভিন্ন কায়দায় সীমার দ্বিতীয় স্বামীর সাথে যোগাযোগ করেন মানিক। সে সময় তার দ্বিতীয় সংসার ভেঙ্গে যায়। 

এবিষয়ে সীমা জানান, মানিকের কারণে আমার ২টা বিয়ে ভেঙ্গেছে। সে আমায় বিয়ে করবে বলেছে এমনকি মানিক বিদেশ থাকা অবস্থায় মোবাইল ফোনে আমাদের বিয়ে হয়, কিন্তু এখন সে আমাকে স্ত্রীর অধিকার দিচ্ছে না। বহু অপেক্ষা করে ও অধিকার না পাওয়ায় স্ত্রীর অধিকার দাবিতে অনশন করছি।

ঢাকারিপোর্ট২৪.কম/এএন/আরএএম