শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চাঁদপুর

ফরিদগঞ্জে ভগ্নিপতির হাতে শ্যালক খুন


DhakaReport24.com || 2022-04-20 16:22:00
ফরিদগঞ্জে ভগ্নিপতির হাতে শ্যালক খুন

চাঁদপুর জেলার ফরিদগঞ্জে পূর্ব শত্রুতার জেরে আপন ভগ্নিপতি হাতে শ্যালক খুন হলেন। নিহত কামরুল হাসান রতন (৩৭) সুবিদপুর পূর্ব ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক ছিলেন। পুলিশ এই ঘটনায় ঘাতক শাহাদাত হোসেন (৫০) কে আটক করেছে।

জানা গেছে, সুবিদপুর পূর্ব ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক কামরুল হাসান রতন এর সাথে জমি সংক্রান্ত বিরোধ ছিল ভগ্নিপতি শাহাদাত হোসেন এর সাথে। মঙ্গলবার ইফতারের পুর্বে উভয়ের মধ্যে কথ কাটাকাটি হয়। এক পর্যায়ে শাহাদাত হোসেন ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করেন শ্যালক কামরুল হাসান রতনকে। এতে সে গুরুতর আহত হয়। এসময় হামলায় ঘটনা ঠেকাতে এগিয়ে আসা মনির (৩৮) ও জসিম (৫৫) নামে আরো দুইজন গুরুতর আহত হন। পরে রক্তাক্ত অবস্থায় ওই যুবলীগ নেতাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে আসা নিহত রতনের ভাই দিগদাইর হাটখোলা বাড়ীর ফারুক হোসেন বলেন, আমার বোন আঞ্জুমা বেগমের স্বামী ভগ্নিপতি একই গ্রামের মৃত আলী আহমেদের ছেলে শাহাদাত হোসেন (৫০আমার ভাই রতনকে ছুরিকাঘাতে হত্যা করেছে।

নিহতের বোন আঞ্জুমা বেগম বলেন, আমার স্বামী শাহাদাত হোসেন ঢাকার ব্যবসায়ী এবং পূর্ব বিরোধকে কেন্দ্র করে এ হামলা চালায়।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, হত্যাকাণ্ডের ঘটনায় আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে মুল আসামিকে আটক করেছি এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে ।

এ বিষয়ে হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, আমরা হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরন করেছি।

ঢাকারিপোর্ট২৪.কম/এনআই/আরএএম