শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চাঁদপুর

গণধর্ষণের অভিযোগে দুই যুবক আটক


চাঁদপুর প্রতিনিধি
DhakaReport24.com || 2022-04-11 16:56:45
গণধর্ষণের অভিযোগে দুই যুবক আটক

চাঁদপুরের শাহরাস্তিতে গণধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলায় অভিযুক্ত ২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১০ এপ্রিল) দিবাগত রাতে অভিযান চালিয়ে রঘুরামপুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।

এ নিয়ে সোমবার সকালে সাংবাদিকদের ব্রিফিং করেন পুলিশ সুপার মিলন মাহমুদ। গ্রেফতারকৃতরা হলেন-শাহরাস্তি উপজেলার রঘুরামপুর গ্রামের মো. মেহেদী হাসান (২৪) ও তার বন্ধু যাদবপুর গ্রামের আবু সালেহ (২৩)।

পুলিশ সুপার বলেন, ধর্ষণের শিকার তরুণী কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বাসিন্দা। দুই মাস আগে মো. মেহেদী হাসানের সাথে ওই তরুণীর প্রেমের সম্পর্ক হয়। প্রেমের সূত্র ধরে গত ২৮ মার্চ সন্ধ্যা সাড়ে ৬টায় প্রেমিক মেহেদী হাসান তাকে যাদবপুর গ্রামের একটি ব্রিজের পাশে আসতে বলে। সেখানে গেলে তার প্রেমিক মেহেদী হাসান ও তার বন্ধুরা মিলে তাকে গণধর্ষণ করে এবং নগ্ন ছবি ধারণ করে।

এরপর গত ৮ এপ্রিল অপর আসামি আবু সালেহ ভুক্তভোগীর মাকে ফোন দিয়ে নগ্ন ছবির ভয় দেখিয়ে ৫ হাজার টাকা দাবি করে। টাকা না দিলে ছবি ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়। রোববার (১০ এপ্রিল) সন্ধ্যায় ভুক্তভোগী নিজে শাহরাস্তি মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার প্রেক্ষিতে রাতে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ। মামলার অপর আসামি দ্বীন ইসলামকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম