শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চাঁদপুর

পিকনিকে গিয়ে নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু


DhakaReport24.com || 2022-03-18 08:13:30
পিকনিকে গিয়ে নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

পিকনিক করতে গিয়ে নদীতে ডুবে টুটুল হাসান নয়ন (১৭) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) চাঁদপুরের মতলব উপজেলায় এ ঘটনা ঘটে।

নিহত নয়ন ঢাকার ডেমরার নাভারন স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণির ছাত্র। তার বাবা আব্দুল মান্নান ঢাকা তেজগাঁও থানায় পুলিশ কনস্টেবল পদে চাকরি করেন।

জানা যায়, নাভারুন স্কুল অ্যান্ড কলেজের ১৩৫ জন ছাত্র মতলবে মেঘনা নদীর পাড়ে মোহনপুর পর্যটন কেন্দ্রে পিকনিক করার উদ্দেশ্যে যায়। প্রায় দেড়টার সময় কয়েকজন ছাত্র নদীতে সাতার কাটতে নামে। সাতার কেটে সবাই উপরে উঠে। কিন্তু নয়ন উপরে উঠতে পারেনি। বন্ধুরা অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে নিকটবর্তী মোহনপুর নৌ-পুলিশকে খবর দেয়। 

পরে ডুবুরি দল এসে নয়নকে নদী থেকে উদ্ধার করে। এসময় তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। পরে সেখানকার  চিকিৎসক ডা. মোহাম্মদ হাসিবুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন। সহপাঠী শাহরিয়ার নাজিম মুন্না বলেন, তার এভাবে মৃত্যু হবে তা মানতে বড় কষ্ট হচ্ছে।

নাভারন স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. আজিজুল হক বলেন, আসলে আমরা এসেছিলাম আনন্দ করার জন্য। কিন্তু এই ঘটনায় আমরা খুবই মর্মাহত। মরদেহ বুঝে নেওয়ার জন্য তার অভিভাবকদের জানানো হয়েছে।

এ বিষয়ে মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ একে এম কাউছার জানান, মৃত নয়নের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। আমরা তার বাবা-মায়ের জন্য অপেক্ষা করছি। তারা আসলেই পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম