শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চাঁদপুর

বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর পরিদর্শনে ব্রিটিশ হাইকমিশনার


DhakaReport24.com || 2022-03-15 20:43:45
বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর পরিদর্শনে ব্রিটিশ হাইকমিশনার

বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের মিরসরাই অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন। 

মঙ্গলবার (১৫ মার্চ) সকালে সফর সঙ্গীদের নিয়ে  তিনি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (বেজা) কনফারেন্স রুমে মতবিনিময় সভায় মিলিত হয়। মতবিনিময় সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের বিভিন্ন কর্মকান্ডের পরিদর্শন শেষে বৃক্ষরোপণ করেন।

পরিদর্শনের সময় এক আলোচনা সভায় বঙ্গবন্ধু শিল্পনগরের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, বিনিয়োগ প্রস্তাবনা, শিল্প স্থাপনা, বেজা থেকে প্রদত্ত ওয়ান স্টপ সার্ভিস সেন্টার ও পরিসেবা ব্যবস্থাপনা সম্পর্কে হাই কমিশনারকে অবহিত করে বেজা’র কর্মকর্তাগণ পাওয়ারপয়েন্ট উপস্থাপনা করেন। সভায় বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বেজা’র কার্যক্রমের প্রশংসা করেন এবং পরিকল্পিত শিল্পনগর গড়ে তোলার পেছনে বর্তমান সরকারের উদ্যোগের জন্য সাধুবাদ জানান।

তিনি আরো বলেন, যুক্তরাজ্য বাংলাদেশে তাদের বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহী এবং বেজা’র এ অগ্রযাত্রা তিনি তার সরকার ও বিভিন্ন বিনিয়োগকারীকে অবহিত করবেন। তিনি বলেন, যুক্তরাজ্যের ব্যবসায়ী সম্প্রদায়কে বাংলাদেশে বিনিয়োগে উৎসাহ দেবেন।  

এই সময় উপস্থিত ছিলেন, এফসিডিও বেসরকারী খাত উন্নয়ন উপদেষ্টা মাশফিক ইবনে আকবর, অর্থনৈতিক উপদেষ্টা ইসাম মোসাদ্দেক, প্রাইভেট সেক্টর উন্নয়ন উপদেষ্টা শাহনূর আলম শিকদার, প্রোগ্রাম ম্যানেজমেন্ট অ্যাডভাইজার মিসেস মেরিলিন মৃধা, ভুটান ও নেপাল, বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার আইএফসি মার্টিন হোল্টম্যান, সিনিয়র কান্ট্রি অফিসার মিসেস নুজহাত আনোয়ার, সিনিয়র প্রাইভেট সেক্টও স্পেশালিস্ট মোহাম্মদ লুৎফুল্লাহ, বিশ^ব্যাংক প্রাইভেট সেক্টর স্পেশালিস্ট মিসেস হোসনা ফেরদৌস সুমি, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের পরিকল্পনা ও উন্নয়ন অতিরিক্ত সচিব মো. ইরফান শরীফ, অর্থনৈতিক অঞ্চলের প্রকল্প পরিচালক আব্দুল্লাহ ফারুক, সহকারী ব্যবস্থাপক আমজাদ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুর রহমান সহ বেজার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকারিপোর্ট২৪.কম/এনআই/আরএএম