সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ঢাকা

গেন্ডারিয়ায় মাদকের আধিপত্য নিয়ে সংঘর্ষ, নারীসহ ৩ জন গুলিবিদ্ধ


DhakaReport24.com || 2026-08-31
গেন্ডারিয়ায় মাদকের আধিপত্য নিয়ে সংঘর্ষ, নারীসহ ৩ জন গুলিবিদ্ধ

রাজধানীর গেন্ডারিয়া এলাকায় মাদকের আধিপত্যকে কেন্দ্র করে সন্ত্রাসীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

রোববার (৩০ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে গেন্ডারিয়ার সামীবাগ মুন্সিরটেক এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন—চা-দোকানি আলমগীর, পথচারী সিয়াম ও আয়েশা আক্তার।

জানা যায়, করাতীটোলা এলাকায় মাদকের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির ৪০ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মনির হোসেন ও তার ভাগনে রাসেল মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং অস্ত্রধারী হিসেবে পরিচিত অটো সজলের (বর্তমানে কারাগারে) চাচা রাসেলকে মারধর করেন। এ ঘটনার পর মনির হোসেন ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ করে পিস্তল দিয়ে এলোপাতাড়ি গুলি ছুড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ ঘটনায় আয়েশা, রুবেল ও রাসেল নামে তিনজন আহত হয়েছেন। আহতরা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গেন্ডারিয়া থানার ডিউটি অফিসার এএসআই ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গোলাগুলির খবর পেয়েছি। ঘটনাস্থলে থানার ঊর্ধ্বতন কর্মকর্তারা গিয়েছেন।

এ ঘটনায় ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঢাকা মেইলকে বলেন, সিয়ামের বুকের বাঁ পাশে, আলমগীরের মাথায় এবং আশার ডান পায়ে গুলি লেগেছে। বিষয়টি থানা-পুলিশকে অবগত করা হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম