মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬

২৭ শ্রাবণ ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬

২৭ শ্রাবণ ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ঢাকা

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা


DhakaReport24.com || 2026-07-22
রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

রাজধানীর সবুজবাগ এলাকায় প্রকাশ্যে ধারাল অস্ত্রের আঘাতে ২ হাত বিচ্ছিন্নসহ কুপিয়ে মো. ইব্রাহিম পলাশ (৩২) নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। তিনি বিএনপি কর্মী ছিলেন।

মঙ্গলবার (২১ জুলাই) রাত ৮টার দিকে রাজারবাগ বাজার পানির পাম্প-সংলগ্ন একটি মুদি দোকানের সামনে এ ঘটনা ঘটে।

মৃত পলাশ জেলা লক্ষ্মীপুর রায়পুর থানার সোনাপুর গ্রামের আবুল বাসারের ছেলে। বর্তমানে সবুজবাগ মাদারটেক এলাকায় থাকতেন তিনি।

হাসপাতালে নিয়ে আসা মৃতের বন্ধু মো. হিরা জানান, পলাশ পেশায় প্রাইভেট কার চালক ও বিএনপির কর্মী। রাতে তিনি চায়ের দোকানে বসেছিলেন। পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় রয়েল, সবুজ, নাঈমসহ ১০/১২ জন মিলে পলাশের ওপর ধারাল অস্ত্র দিয়ে তার উভয় হাতের কবজি বিচ্ছিন্ন করে ফেলে এবং বুকে ২টি গুরুতর ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

তিনি জানান, গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে রাত পৌনে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হিরা বলেন, গত ৪/৫ দিন আগে এলাকার গ্যারেজ থেকে একটি রিকশা সবুজ চুরি করে নিয়ে গিয়েছিলেন। পলাশ সেই রিকশা উদ্ধার করতে গিয়েছিল। তা নিয়ে ওইদিন সবুজের সঙ্গে তর্কবিতর্ক হয়। তারই জের ধরে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

তথ্যটি নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।’

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম