রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এলোপাতাড়ি গোলাগুলির ঘটনা ঘটেছে। এছাড়া ধারালো অস্ত্র নিয়ে কোপানোও হয়েছে।
এতে একজন গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এই ঘটনায় জড়িত একজনকে আটক করে পুলিশে দিয়েছে পথচারীরা।
রোববার (১৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের আঞ্চলিক সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. মাজহারুল ইসলাম।
তিনি বলেন, কেন্দ্রীয় শহীদ মিনারে এক ব্যক্তিকে লক্ষ করে ৪ রাউন্ড গুলি করা হয়েছে। এতে ওই ব্যক্তি আহত হয়েছেন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তবে এখনো দুজনের পরিচয় পাওয়া যায়নি ।
স্থানীয় একটি সূত্র জানিয়েছে, টার্গেটকৃত ব্যক্তিকে গুলির পাশাপাশি কোপানো হয়েছে। তাকে গুরুতর অবস্থায় তাকে ঢামেকের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম