মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬

২৬ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬

২৬ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> মালিবাগ-মৌচাকে একাধিক ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

>> বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান

>> ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে যাত্রীবাহী বাসে আগুন

>> পাসপোর্ট চাওয়া শেখ হাসিনার পলিটিক্যাল স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর

>> নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

>> লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫

>> শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের খবরের সত্যতা যাচাই করা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

>> শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> পুলিশ লাইনের সামনে বিআরটিসি বাসে আগুন

>> দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

আপনি পড়ছেন : ঢাকা

ঢাকায় সভা-সমাবেশ নিয়ে ডিএমপির নতুন নিষেধাজ্ঞা


DhakaReport24.com || 2026-03-11
ঢাকায় সভা-সমাবেশ নিয়ে ডিএমপির নতুন নিষেধাজ্ঞা

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপলক্ষে রাজধানী ঢাকার শেরেবাংলা নগর ও আশপাশের বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ, মিছিল ও বিক্ষোভ কর্মসূচি নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (১১ মার্চ) দুপুরে জারি করা এক আদেশে এ নিষেধাজ্ঞা ঘোষণা করেন ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার।

আদেশে বলা হয়, আগামী ১২ মার্চ থেকে শুরু হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন নির্বিঘ্নভাবে পরিচালনা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্দিষ্ট এলাকায় সব ধরনের অস্ত্র, বিস্ফোরক, ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং যেকোনো ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে।

ডিএমপি অর্ডিন্যান্সের ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এই আদেশ জারি করা হয়েছে। আজ বুধবার রাত ১২টা থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে এবং সংসদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।

নিষেধাজ্ঞার আওতায় থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে- মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং পর্যন্ত ময়মনসিংহ রোড, বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত এলাকা, পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোড সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত সড়ক, মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ নম্বর সড়কের সংযোগস্থল, রোকেয়া সরণি থেকে পুরাতন উড়োজাহাজ ক্রসিং হয়ে বিজয় সরণির পর্যটন ক্রসিং এবং ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্ত পর্যন্ত এলাকা।

এছাড়া, জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এসব সীমানার ভেতরে অবস্থিত সব রাস্তা ও গলিপথও এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে।

ডিএমপি জানিয়েছে, সংসদ অধিবেশন চলাকালে সংশ্লিষ্ট এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম