শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : ঢাকা

ধামরাইয়ে বাস-ট্রাকের সংঘর্ষে ৪ শ্রমিক নিহত, আহত ১৫


DhakaReport24.com || 2024-11-21
ধামরাইয়ে বাস-ট্রাকের সংঘর্ষে ৪ শ্রমিক নিহত, আহত ১৫

ঢাকার ধামরাইয়ে একটি পোশাক কারখানার শ্রমিকবাহী বাসের সঙ্গে ইটবোঝায় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলে তিন নারী ও এক পুরুষসহ চারজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ১৫ জন পোশাকশ্রমিক।

বুধবার (২০ নভেম্বর) রাতে কালামপুর-কাওয়ালীপাড়া শাখা সড়কের খাগুরতা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা ধামরাইয়ের গ্রাফিক্স ডিজাইন নামে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক বলে পুলিশ নিশ্চিত করলেও তাদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, রাতে খাগুরতা এলাকায় একটি শ্রমিকবাহী বাস ও ইটবোঝাই ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই বাসে থাকা চার জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঘটনাস্থলেই তিনজন ও হাসপাতালে নেয়ার পর একজন মারা গেছে বলে নিশ্চিত হয়েছি।

ওসি আরও বলেন, নিহতরা সবাই ধামরাইয়ের গ্রাফিক্স ডিজাইন নামে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক। তবে কতজন আহত হয়েছে তা এখনও নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না। নিহতদের বিস্তারিত পরিচয়ও এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম