শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

কাশিমপুর কারাগার থেকে ২০৯ বন্দির পলায়ন, নিহত ৬


DhakaReport24.com || 2024-08-07
কাশিমপুর কারাগার থেকে ২০৯ বন্দির পলায়ন, নিহত ৬


গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ২০৯ জন বন্দির পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় নিরাপত্তাকর্মীদের গুলিতে ছয়জন বন্দি নিহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার (৭ আগস্ট) বিকেলে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, ইমতিয়াজ পাভেল (২৪), স্বপন শেখ (৪০), আয়াতুল্লাহ (১৯), মো. জিন্নাহ  (২৮), আসলাম হোসেন মোহন ( ২৬) ও আফজাল হোসেন (৬৩)।

তিনি জানান, মঙ্গলবার বিকেলে কারাগারের ভেতরে থাকা বন্দিরা বিদ্রোহ করে। এ সময় তারা কারাগার ভেঙে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাদের নিয়ন্ত্রণের চেষ্টা করলে কারারক্ষীদের ওপর চড়াও হয়। তাদের কেউ দেয়াল ভেঙে, কেউ দেয়াল টপকে, আবার কেউ দেয়ালের সঙ্গে বিদ্যুতের পাইপ লাগিয়ে কারারক্ষীদের মারধর করে পালিয়ে যেতে চান। একপর্যায়ে সেনাবাহিনীকে খবর দিলে তারা কমান্ডো অভিযান চালিয়ে বিদ্রোহ দমন করেন। বন্দিদের মধ্যে ২০৯ জন দেয়াল টপকে পালিয়ে গেছে। এ সময় নিরাপত্তাকর্মীদের গুলিতে ছয়জনের মৃত্যু হয়েছে। নিহতদের ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম