শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

কোনাবাড়ী পল্লী বিদ্যুৎ অফিসের পাওয়ার ট্রান্সফরমারে আগুন


DhakaReport24.com || 2024-04-25 19:07:00
কোনাবাড়ী পল্লী বিদ্যুৎ অফিসের পাওয়ার ট্রান্সফরমারে আগুন

গাজীপুরের কোনাবাড়ী পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে পাওয়ার ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেল চারটার সময় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় ৩০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, বিকেল সাড়ে চারটার সময় কোনাবাড়ী জোনাল পল্লী বিদ্যুৎ অফিসের ১০ মেগাওয়াট ট্রান্সফরমারে হঠাৎ আগুন ধরে চারিদিকে ধোয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। এ সময় আশেপাশের লোকজন আতঙ্কে দিকবেদিক ছোটাছুটি করতে শুরু করে। বন্ধ হয়ে যায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যান চলাচল।

সরেজমিনে গিয়ে দেখা যায় পাশের বিল্ডিংয়ের ৭ তলার ট্যাংকি থেকে পানি ছিটানো হচ্ছে আগুন নিয়ন্ত্রণে। কোনাবাড়ী জোনাল অফিসের জেনারেল ম্যানেজার মো. কামাল হোসেন বলেন, এটি ১০ মেগাওয়াট পাওয়ার ট্রান্সফরমার। এখান থেকে শুধু কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে সাপলাই দেওয়া হয়। তিনি আরও বলেন, লোডশেডিংয়ের কারণে আমরা হাফ মেগাওয়াটে সার্ভিস দিচ্ছিলাম। সম্ভবত অতিরিক্ত গরমের কারণে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে এই মুহূর্তে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা সম্ভব হচ্ছে না বলে জানান ওই কর্মকর্তা।

কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের টিম লিডার আশরাফ উদ্দিন বলেন, খবর পেয়ে আমাদের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তিনি আরও বলেন, প্রায় ৩০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর/আরএএম