শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

গাজীপুরে দগ্ধদের একজনের মৃত্যু


DhakaReport24.com || 2024-03-15 12:32:45
গাজীপুরে দগ্ধদের একজনের মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈরে সিলিন্ডারে বিস্ফোরণে ঘটনায় সোলাইমান মোল্লা (৪৫) নামে দগ্ধদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ মার্চ) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের চিকিৎসক মৃদুল সরকার বলেন, সোলাইমান মোল্লার শরীরের ৯৫ শতাংশ ফ্লেইম বার্ন, সঙ্গে ইনহেলেশন ইনজুরি (শ্বাসতন্ত্র পুড়ে যাওয়া) ছিল। অবস্থা খারাপ হওয়ায় বৃহস্পতিবার রাতে তাকে আইইসিইউতে আনা হয়েছিল।

উল্লেখ্য, গত ১৩ মার্চ সন্ধ্যায় কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় সিলিন্ডারের ছিদ্র থেকে বের হওয়া গ্যাসে আগুন লেগে অন্তত ৩৬ জন দগ্ধ হন। এর মধ্যে ৩৪ জনকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৮-১০ জনের অবস্থা গুরুতর।

এদিকে রোগীদের প্রায় সবার অবস্থা সংকটাপন্ন বলে বৃহস্পতিবার (১৪ মার্চ) জানিয়েছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সামন্ত লাল সেন।

ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম