শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

গাজীপুরে তুলার গুদামে আগুন


DhakaReport24.com || 2024-02-25 19:15:00
গাজীপুরে তুলার গুদামে আগুন

গাজীপুরের টঙ্গীতে পরিত্যক্ত তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পৌণে এক ঘণ্টা চেষ্টায়  আগুন নিয়ন্ত্রণে আনে।

রোববার (২৫ ফেব্রুয়ারি) বিকেল সোয়া তিনটার দিকে স্থানীয় মিলগেট এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে বেশ কয়েকটি গুদামে থাকা মালামাল ও মেশিনপত্র পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল সোয়া তিনটার দিকে বিদ্যুতের ট্রান্সফরমারে সর্টসার্কিট হয়ে আশপাশের কয়েকটি গুদামে আগুন লেগে যায়। এসময় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের  কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাজেদুল কবির জোয়ার্দার বলেন, ফায়ার সার্ভিসে তিনটি ইউনিট প্রায় পৌণে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে সূত্রপাত হয়েছে। কোন হতাহতের ঘটনা ঘটেনি তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর /আরএএম