শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

গাজীপুরে ১৪ ঘণ্টা গ্যাস থাকবে না শুক্রবার


DhakaReport24.com || 2024-02-15 11:55:45
গাজীপুরে ১৪ ঘণ্টা গ্যাস থাকবে না শুক্রবার

গ্যাস পাইপলাইনের জরুরি টাই-ইন কাজের জন্য গাজীপুরের একটি অংশে শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) ১৪ ঘণ্টা গ্যাস থাকবে না।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপলাইনের জরুরি টাই-ইন কাজের জন্য শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত ধনুয়া হতে রাজেন্দ্রপুর পর্যন্ত ২০ ইঞ্চি ব্যাসের লাইনে সংযুক্ত গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এই সময়ে তুলা গবেষণা হতে রাজেন্দ্রপুর পর্যন্ত ১২ ইঞ্চি ব্যাসের লাইনে সংযুক্ত গ্রাহকদের গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ৷
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর /আরএএম