শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

ইজতেমা থেকে ফেরার পথে ট্রাক উল্টে নিহত ৩


DhakaReport24.com || 2024-02-05 12:36:15
ইজতেমা থেকে ফেরার পথে ট্রাক উল্টে নিহত ৩

টঙ্গীর বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত শেষে ফেরার পথে ময়মনসিংহের ভালুকায় একটি ট্রাক উল্টে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ২৭ জন আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন।

রোববার (০৪ ফেব্রুয়ারি) রাত সোয়া ১১টার দিকে ভালুকা উপজেলার সিডস্টোর ঢালিবাড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওই ট্রাকটি ইজতেমা থেকে মাদরাসাছাত্র ও শিক্ষকদের নিয়ে যাচ্ছিল।

নিহতরা হলেন- গফরগাঁও উপজেলার আবুল কালাম আকন্দের ছেলে নাঈম আকন্দ (১৫), ভালুকা উপজেলার পাইলাবর গ্রামের মো. ফারুক খানের ছেলে মো. সানাউল্লাহ সজল (১৮) ও ফজলুল হক (১৯)। তারা সবাই ভালুকা উপজেলার খারুয়ালী এলাকাস্থ জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ কওমি মাদরাসার শিক্ষার্থী ছিলেন। ভালুকা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভালুকার জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ কওমি মাদরাসার ৩০ জন ছাত্র-শিক্ষক টঙ্গীর বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে গিয়েছিলেন। সেখান থেকে একটি ট্রাকে করে তারা রাতে মাদরাসায় ফিরছিলেন। এ সময় রাত সোয়া ১১টার দিকে ভালুকার ঢালিবাড়ী মোড় ইউটার্নের কাছাকাছি যেতেই হঠাৎ একটি পিকআপভ্যানকে ইউটার্ন নিতে দেখে তাৎক্ষণিক ব্রেক কষেন ট্রাকচালক। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায়।

এ সময় ঘটনাস্থলেই নাঈম আকন্দের মৃত্যু হয় এবং ট্রাকে থাকা অন্যদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর /আরএএম