শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

প্রথম পর্বের ইজতেমায় ১৯ জনের মৃত্যু


DhakaReport24.com || 2024-02-04 13:32:15
প্রথম পর্বের ইজতেমায় ১৯ জনের মৃত্যু

টঙ্গীর বিশ্ব ইজতেমায় আরও চার মুসল্লির মৃত্যু হ‌য়ে‌ছে। এ নিয়ে প্রথম পর্বের ইজতেমা ১৯ জনের মৃত্যু হলো। রোববার (৪ ফেব্রুয়ারি) সকালে ইজতেমা আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার রাত পর্যন্ত আরও চারজন মুসল্লি মৃত্যুবরণ করেছেন। মৃত্যুবরণ করা চারজনই ইজতেমায় আগত মুসল্লি বা তাবলিগের সাথী। এবারের ইজতেমায় আগতদের মধ্যে মোট ১৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া মাঠের বাইরে ইজতেমার কাজসংশ্লিষ্ট ও ইজতেমায় আসার পথে পুলিশ কর্মকর্তা ৬ জনসহ মোট ১৯ জন মৃত্যুবরণ করেছেন। অনেকেই বার্ধক্যজনিত বিভিন্ন ধরনের রোগ ও হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) থেকে গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় প্রথম পর্বের ইজতেমা। এবং আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো প্রথম পর্বের আনুষ্ঠানিকতা। আগামী ৯ থেকে ১১ ফেব্রুয়ারি দ্বিতীয় ও শেষ পর্বের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম