শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

ভয়াবহ আগুনে পুড়ছে মোজা তৈরির কারখানা


DhakaReport24.com || 2024-02-03 18:13:30
ভয়াবহ আগুনে পুড়ছে মোজা তৈরির কারখানা

গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি মোজা তৈরি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

শনিবার (৩ জানুয়ারি) বিকেল চারটার দিকে শ্রীপুরের রাজাবাড়ি ইউনিয়নের ধলাদিয়া এলাকায় গ্লোব গ্লোভস্ (বাংলাদেশ) ম্যানুফ্যাকচারিং লিমিটেড নামে একটি কারখানায় এই অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে রাজাবাড়ি ইউনিয়নের ধলাদিয়া এলাকায় গ্লোব গ্লোভস্ (বাংলাদেশ) ম্যানুফ্যাকচারিং লিমিটেড নামে মোজা তৈরি কারখানাটিতে আগুন লাগে। মুহুর্তের মধ্যেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাপাসিয়া ও রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। আগুনের ভয়াবহতা বেশি হওয়ায় জয়দেবপুর ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ্ আল আরেফিন জানান, কারখানা ভবনের দুই তলা ও তিনতলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে চারটি ইউনিট কাজ করছে। জয়দেবপুর ফায়ার সার্ভিস থেকে আরও একটি ইউনিট আসছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
 ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম