শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশত কারখানা বন্ধ


DhakaReport24.com || 2023-11-11 11:45:45
শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশত কারখানা বন্ধ

গাজীপুরের কোনাবাড়ি, কাশিমপুর শিল্পাঞ্চল এলাকায় শ্রমিকদের আন্দোলনের মুখে অর্ধশত কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। 

শনিবার (১১ নভেম্বর) সকাল থেকে কারখানা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অব্যাহত শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গাজীপুরের কোনাবাড়ি, কাশিমপুর এলাকার অর্ধশতাধিক তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শুক্রবার (১০ নভেম্বর) সকাল থেকে কারখানা গুলির সামনে বন্ধের নোটিশও সাটিয়ে দেওয়া হয়েছে।

গাজীপুর শিল্পপুলিশ জোন-২ এর  পুলিশ সুপার সারোয়ার আলম জানান, গাজীপুরের কোনোবাড়ি ও আশপাশের এলাকার ১৫টির বেশি কারখানা বন্ধের চিঠি দিয়েছে কারখানা কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গত ২৩ অক্টোবর থেকে গাজীপুরে শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ শুরু করে। পরে মজুরি বোর্ডে বেতন ১২ হাজার ৫০০ টাকা ঘোষণা করা হলে সেটি প্রত্যাখ্যান করে গাজীপুরের বিভিন্ন এলাকায় শ্রমিক বিক্ষোভ অব্যাহত রয়েছে। তবে শনিবার সকাল ১ টা পর্যন্ত কোথাও বিক্ষোভের খবর পাওয়া যায়নি।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম