শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলা বার্ষিকী পালন


গাজীপুর প্রতিনিধি
DhakaReport24.com || 2023-08-22 10:54:45
জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলা বার্ষিকী পালন

গাজীপুর সদর উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলসহ ২১ আগস্ট গ্রেনেড হামলা বার্ষিকী পালন।

সোমবার (২১ আগস্ট) বিকেলে গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে হোতাপাড়া এলাকায় এ আলোচনা সভা ও গণভোজের আয়োজন করা হয়।

গাজীপুর সদর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেনের সঞ্চালনায় ভাওয়ালগড় ইউপি সদস্য এমদাদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর সদর উপজেলা আওয়ামী লীগের আহ্বায় সদস্য শফিকুল ইসলাম, ভাওয়ালগড় ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক সদস্য ইঞ্জিনিয়ার গোলাপ মিয়া সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এর আগে দুপুরে ২১ আগস্ট গ্রেনেড হামলাকারিদের বিচারের দাবিতে আলহাজ্ব অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয়ের নেতৃত্বে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুর বাজার থেকে একটি র‍্যালী বের করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে গাজীপুর সদর উপজেলা আওয়ামী লীগ।

শোক দিবস অনুষ্ঠানে দোয়া মাহফিল শেষে উপস্থিত জনসাধারণের মাঝে তবারক বিতরণ করা হয়।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম