আগামী দুই বছরের জন্য গাজীপুরের ভাওয়াল সাহিত্য পরিষদের কমিটি গঠিত হয়েছে। সভাপতি হিসেবে পুনঃরায় নির্বাচিত হয়েছেন কবি, লেখক ও সাংবাদিক শাহান সাহাবুদ্দিন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কবি ও কলাম লেখক সাঈদ চৌধুরী।
২৮ জুলাই, গাজীপুর সদরের চাইল্ড কেয়ার স্কুল আঙ্গিনায় ভাওয়াল সাহিত্য পরিষদের সাধারণ সভায় কণ্ঠভোটের মাধ্যমে তাঁরা নির্বাচিত হন।
নবাগত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের পরামর্শ প্রদান করেন উপদেষ্টা মোঃ ফিরোজ মিয়া।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আবুল কালাম আজাদ, বেলায়েত হোসেস, ফজর আলী, লোকমান হোসেন, কে. এম. জাহিদুল ইসলাম, আলমগীর হোসেন, মাসুদ রানা, পি সি বর্মণ (প্রতাপ), দেলোয়ার হোসেন, হাফিজুর রহমান, মাসুম হাসান নিপু, ইমতিয়াজ রনি, আসিফ হোসেন, রাসেল মাহমুদ, রাব্বি, রাসেল, সজল ও নিতু চৌধুরী প্রমুখ। এ সময় নবাগত কমিটির সভাপতি ও সম্পাদক সকলের সহযোগিতা কামনা করেছেন।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম