শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

রাজেন্দ্রপুর এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছে


নাঈম - গাজীপুর
DhakaReport24.com || 2023-01-28 22:00:15
রাজেন্দ্রপুর এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছে

গাজীপুর সদর থানাধীন  রাজেন্দ্রপুর এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছে। তাৎক্ষণিক নিহতে পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩০-৩২ বছর।


শনিবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ৭ টার দিকে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

গাজীপুর মহানগরের সদর থানার উপ- পরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম জানান, গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি ট্রাকের সঙ্গে কনক্রিটের মিক্সারবাহি আরেকটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক যুবকের মৃত্যু হয়েছে। তবে নিহতের পরিচয় জানা জানি। ধারণ করা হচ্ছে তিনি ওই ট্রাকের হেল্পার।

 

এসআই আরও বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।