মাদারীপুরের শিবচরের মাদবরচর পুরাতন ফেরি ঘাট এলাকা থেকে শনিবার সন্ধ্যায় ৫শত ৩৫পিস ইয়াবাসহ জাহাঙ্গীর হাওলাদার নামের মাদক ব্যবসায়ীকে আটক করেছে শিবচর থানা পুলিশ। আটককৃত জাহাঙ্গীর শিবচর উপজেলার মাদবরচরের ছুলু বেপারীর কান্দি গ্রামের সামচু হাওলাদারের ছেলে।
শিবচর থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় উপজেলার মাদবরচর ইউনিয়নের ছুলু বেপারীর কান্দি গ্রামে অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির সময় হাতেনাতে মাদক বিক্রেতা জাহাঙ্গীর হাওলাদারকে গ্রেফতার করে শিবচর থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ৫শত ৩৫পিস ইয়াবা ও বিক্রির সময় নগদ ২হাজার টাকা উদ্ধার করা হয়। এসআই জাকির হোসেন এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে ওই মাদককারবারীকে আটক করে। আটককৃত জাহাঙ্গীর এলাকায় চিহ্নিত মাদককারবারী।
শিবচর থানা অফিসার ইনচার্জ মোঃ মিরাজ হোসেন জানান, উপজেলার মাদবরচরে চিহ্নিত মাদককারবারী জাহাঙ্গীর হাওলাদারকে আজ শনিবার সন্ধ্যায় ইয়াবা বিক্রির সময় গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ৫শত ৩৫পিস ইয়াবা ও নগদ ২হাজার টাকা উদ্ধার করা হয়।
ঢাকারিপোর্ট২৪.কম/এনআই/আরএএম