শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : মাদারীপুর

মাদারীপু‌রের কালকিনিতে সাপের কামড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু


র‌বিউল হাসান, মাদারীপুর প্রতি‌নি‌ধি
DhakaReport24.com || 2024-04-21 10:34:00
মাদারীপু‌রের কালকিনিতে সাপের কামড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু

মাদারীপুরে মাটির গর্তের ভেতর থেকে পাখি ধরতে গিয়ে সাপের ছোবলে আবু হুমাইদ (১১) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্য হয়েছে। 

শনিবার (২০ এপ্রিল) বিকেলে জেলার কালকিনি উপজেলার চরবিভাগদী এলাকার গর্তের মধ্যে থেকে মাছরাঙ্গা পাখির ছানা ধরতে গিয়ে বিষাক্ত সাপের ছোবলে তার মৃত্যু হয়েছে। 

নিহত আবু হুমাইদ কালকিনি পৌর এলাকার চরবিভাগদী গ্রামের ইতালি প্রবাসী শওকত বেপারীর এক মাত্র সন্তান ও চরবিভাগদী ফাজিল মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্র।

নিহতের পরিবার ও এলাকা সূত্রে জানা গেছে, মাদ্রাসা ছাত্র আবু হুমাইদ মাছরাঙ্গা পাখির ছানা ধরার জন্য তার বাড়ির পাশের পুকুর পাড়ের একটি মাটির গর্তের মধ্যে হাত প্রবেশ করায়। এ সময় গর্তের মধ্যে লুকিয়ে থাকা একটি বিষাক্ত সাপ তার হাতের উপর বেশ কয়েকটি ছোবল মারে। এতে করে আবু হুমাইদ গুরুতর অসুস্থ হয়ে পড়ে। বাড়ির লোকজন পরে তাকে উদ্ধার করে কালকিনি হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের চাচা লিয়াকত বেপারী জানান, আবু হুমাইদ পাখি ধরতে গিয়ে সাপের কামড়ে মারা গেছে। বিষয়টি খুবই কষ্টদায়ক।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি সরকার মামুন জানান, মাদ্রাসা ছাত্রের মারা যাওয়ার বিষয়টি আমরা পরে জানতে পেরেছি।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম