শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : বিনোদন

ইন্ডাস্ট্রিতে আমার কোনো প্রেমিক নেই: মিমি


DhakaReport24.com || 2026-01-15
ইন্ডাস্ট্রিতে আমার কোনো প্রেমিক নেই: মিমি

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী ক্যারিয়ারের শুরুতে ঋতুপর্ণ ঘোষের ‘গানের ওপারে’ ধারাবাহিকে ‘পুপে’ চরিত্রে অভিনয় করে বাংলা ইন্ডাস্ট্রিতে হইচই ফেলে দিয়েছিলেন। এরপর আর সেভাবে তাকে দেখা যায়নি। কিন্তু কেন? 

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার, পারিশ্রমিক এবং ইন্ডাস্ট্রির নিয়ে খোলামেলা কথা বলেন অভিনেত্রী। নিজের কাজের মানের সঙ্গে আপস করতে তিনি যেমন রাজি নন, ঠিক তেমনই কম পারিশ্রমিকে অভিনয় করতেও চান না বলে জানিয়েছেন মিমি চক্রবর্তী। 

অভিনেত্রী বলেন, আমি আসলে এখন আগের চেয়ে অনেক বেশি ডিপ্লোম্যাটিক হয়ে গেছি। সত্যি বলছি— মুখের ওপর সত্যি কথা বলার অভ্যাসটা আমার এখনো বদলায়নি। তিনি বলেন, অনেকেই আমাকে কাজে ডাকেন না। কারণ আমি আমার পারিশ্রমিকের ক্ষেত্রে কোনো আপস করি না। আমি আমার কাজের ক্ষেত্রে শতভাগ নিবেদন দিই। তাই পারিশ্রমিকের বেলায় কেন আপস করব? 


মিমি চক্রবর্তী বলেন, আমি এটা মেনেই নিয়েছি যে, ইন্ডাস্ট্রিতে আমার কোনো প্রেমিক নেই, বাবা কিংবা বড় ভাই নেই, যাদের প্রযোজনা সংস্থা আছে। তাই আমার কথা মাথায় রেখে আলাদা করে কেউ গল্প লিখবেন না। আমাকে যে অফারগুলো দেওয়া হয়, সেখান থেকেই আমি বেছে বেছে কাজ করি। 


ক্যারিয়ারে শুরুর ‘গানের ওপারে’ ধারাবাহিকে ‘পুপে’ চরিত্রে অভিনয় প্রসঙ্গে অভিনেত্রী বলেন, পুপে চরিত্রটি ছিল ঋতু দার মনের সৃষ্টি। সেই ম্যাজিক অন্য কারও পক্ষে ঘটানো সম্ভব নয়। তবে আমি নিজেকে ভাগ্যবতী মনে করি, এই জন্য যে ক্যারিয়ারের শুরুতেই ওরকম একটি আইকনিক চরিত্রে অভিনয় করতে পেরেছিলাম বলে জানান মিমি চক্রবর্তী।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম