শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : বিনোদন

৮ দিন ধরে আমার কণ্ঠস্বর বন্ধ হয়ে আছে: শবনম ফারিয়া


DhakaReport24.com || 2026-01-14
৮ দিন ধরে আমার কণ্ঠস্বর বন্ধ হয়ে আছে: শবনম ফারিয়া

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। বর্তমানে শারীরিকভাবে বেশ অসুস্থতায় ভুগছেন তিনি। সপ্তাহখানেকের বেশি সময় ধরে গলায় সংক্রমণ ও টনসিলের প্রদাহে আক্রান্ত হওয়ার কারণে কথা বলতেও সমস্যা হচ্ছে তার। মঙ্গলবার (১৩ জানুয়ারি) ফেসবুকে দেওয়া এক পোস্টে অভিনেত্রী নিজেই অসুস্থতার খবর অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন। 

সেই পোস্টে শবনম ফারিয়া লেখেন, ‘আমি গলায় গুরুতর সংক্রমণ ও টনসিলের প্রদাহে ভুগছি, ৮ দিন ধরে আমার কণ্ঠস্বর বন্ধ হয়ে আছে। গত ৫ জানুয়ারি থেকেই অসুস্থতা শুরু, সেদিনই কথা বলার শক্তি হারিয়ে ফেলেছিলাম। পরে নিজেকে কথা বলার জন্য জোর করায় অবস্থা আরও খারাপ হয়েছে। দুঃখজনকভাবে আমাকে কয়েকটি নির্ধারিত কাজ ও শুটিং বাতিল করতে হয়েছে।’ 

অভিনেত্রীর এই পোস্টের মন্তব্যের ঘরে ভক্ত-অনুরাগীরা তার সুস্থতা কামনা করেছেন। 

এমনকি অসুস্থতার কারণে ফোনকলও রিসিভ করতে পারছেন না উল্লেখ করে অভিনেত্রী লেখেন, ‘অনেক ফোন আসছে, কিন্তু এখন ধরতে পারছি না। খুব জরুরি হলে দয়া করে টেক্সট করুন।’

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম