শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : বিনোদন

মিয়া খলিফার সঙ্গে তুলনা, যা বললেন সামিরা মাহি


DhakaReport24.com || 2025-08-15
মিয়া খলিফার সঙ্গে তুলনা, যা বললেন সামিরা মাহি

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। পর্দায় চরিত্রকে জীবন্ত করে তুলতে তাঁর জুড়ি মেলা ভার। এক লহমায় দর্শক বন্দী হয়ে যায় তার সৌন্দর্য ও অভিনয় নৈপুণ্যের মায়াজালে। বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু। নাটকে অভিনয় দিয়ে অল্প সময়ে জনপ্রিয়তা অর্জন করেছেন। 

সম্প্রতি অভিনেত্রীর একগুচ্ছ ছবি সামাজিকমাধ্যমে জোর আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই ট্রল করছেন। আবার নেটিজেনদের কেউ কেউ কটাক্ষ করে অভিনেত্রীর পোস্টের মন্তব্যের ঘরে লিখেছেন, মিয়া খলিফার বাংলা ভার্শন। নেটিজেনদের এমন বিদ্রুপ মন্তব্য নজর এড়ায়নি অভিনেত্রীর।  

আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) নেটিজেনদের মন্তব্যের জবাবে এক পোস্টে অভিনেত্রী লেখেন, ‘একজোড়া চশমা দেখে কারও কারও ভিন্নভাবে মনে হতে পারে। কিন্তু আমার জন্য এটা শুধুই অফিস লুকের অংশ। প্রতিটি পোশাক বা ভঙ্গিকে অপ্রাসঙ্গিকভাবে দেখার প্রয়োজন নেই। স্টাইলকে তার মতো করেই উপভোগ করা উচিত।’

এর আগে গতকাল বুধবার (১৩ আগস্ট) মাহির ফেসবুকে প্রকাশিত একগুচ্ছ ছবি থেকে আলোচনার সূত্রপাত হয়। যেখানে দেখা গেছে নীল রঙের কোর্ট, চোখে চশমা পরে একটি  অফিসে বসে আছেন। ছবিগুলো প্রকাশ করে অভিনেত্রী লিখেছেন, আসছে ‘সুইট কলিগ’। এই ছবিগুলো মুলত অভিনেত্রীর আসন্ন নাটকের শুটিং সেটে তোলা। নাটকের প্রচারণার অংশ হিসেবে তিনি এই ছবিগুলো সামাজিকমাধ্যমে প্রকাশ করেছিলেন।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম