শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : বিনোদন

লম্বা সময়ের জন্য দেশ ছাড়লেন শাকিব খান


DhakaReport24.com || 2025-07-15
লম্বা সময়ের জন্য দেশ ছাড়লেন শাকিব খান

দেশের শীর্ষ নায়ক শাকিব খান হঠাৎ করেই দেশ ছেড়েছেন। গত শনিবার রাতে ঢাকা ছাড়েন  তিনি। উড়োজাহাজের ভেতর থেকে তোলা একটি ছবি তিনি পোস্ট করেন সামাজিক যোগাযোগমাধ্যমে। সেই ছবির ক্যাপশনে লেখেন,‘অ্যাডভেঞ্চার শুরু হোক’। 

ছবিতে দেখা যায়, অফ হোয়াইট টি-শার্ট, গলায় ঝুলছে সানগ্লাস, মাথায় ‘লুলুলেমন’ ব্র্যান্ডের ক্যাপ পরে উড়োজাহাজের জানালার পাশে বসে আছেন শাকিব খান। এবারের শাকিব খানের ভ্রমণসঙ্গী হিসেবে দেখা গিয়েছে প্রিয়তমা ও রাজকুমার সিনেমার নির্মাতা হিমেল আশরাফ। 

আমেরিকার গ্রীণকাধারী শাকিব খান। ফলে বছরের নির্দিষ্টি একটা সময় সেখানে অবস্থান করতে হয় তাকে। সূত্র বলছে শাকিব খান একান্ত ব্যক্তিগত সফরে গেছেন। থাকবেন প্রায় দেড় মাস। আগস্টের শেষ দিকে দেশে ফিরবেন তিনি।

এদিকে ‘এম আর নাইন’ নির্মাতা আসিফ আকবরের সিনেমায় শুটিং করার কথা রয়েছে শাকিব খানের। যদিও এ বিষয়ে এখনও চূড়ান্ত নয়। জানা গেছে ‘এম আর আর নাইন’ এর মতই মাসুদ রানা সিরিজ নিয়ে সিনেমা বানাবেন আসিফ। সেই সিনেমাতেই থাকার কথা রয়েছে শাকিব খানের।  যুক্তরাষ্ট্রে গেলেই বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে তাদের। 

এরই মধ্যে শাকিব খান আগামী ঈদের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। ছবির নাম এখনো প্রকাশ হয়নি, তবে পরিচালনায় থাকছেন আবু হায়াত মাহমুদ। প্রাথমিক কাজ ইতিমধ্যে শুরু হয়েছে, আর শাকিব এই ছবির জন্য সাইনিং মানি হিসেবে নিয়েছেন প্রায় তিন কোটি টাকা। আগামী অক্টোবর থেকে শুরু হবে এর শুটিং।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম