শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : বিনোদন

কাঁদতে কাঁদতে বিমানবন্দরে পৌঁছলেন নোরা ফতেহি


DhakaReport24.com || 2025-07-08
কাঁদতে কাঁদতে বিমানবন্দরে পৌঁছলেন নোরা ফতেহি

বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহি। সাধারণত তাকে হাসি-খুশি দেখা যায় বিভিন্ন অনুষ্ঠানে। কিন্তু এবার বিপরীত দৃশ্যে দেখা গেল। অশ্রুসিক্ত অবস্থায় দেখা গেছে এ তারকাকে।

পরনে কালো প্যান্ট ও কালো লম্বা হাতা জ্যাকেট। খোলা চুল, চোখে কালো রঙের সানগ্লাস আর হাতে একটি ব্যাগ। এমন বেশে মুম্বাই এয়ারপোর্টে গাড়ি থেকে নামেন। এ সময় চোখে সানগ্লাস থাকলেও তারই আড়ালে চোখ থেকে গড়িয়ে পানি পড়তে দেখা যায়। কান্না করতে করতেই এয়ারপোর্টের ভেতরে প্রবেশ করতে দেখা যায় নোরা ফাতেহিকে।

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রোববার (৬ জুলাই) এমন বেশে নোরা ফাতেহির এয়ারপোর্টে প্রবেশের সময় তার মুখের অভিব্যক্তি স্পষ্ট জানান দেয় যে, মন ভালো নেই তার। তাকে দেখে অনেকে ছবি তুলতেও আসেন। এক ভক্ত ছবি তুলতে আসলে তাকে সরিয়ে দেয় দেহরক্ষী। তার অভিব্যক্তিও স্পষ্ট জানান দেয় যে, মন ভালো নেই এই তারকার।

এখন প্রশ্ন হচ্ছে, ঠিক কী কারণে কান্না করছেন নোরা ফাতেহি? তার এ মন খারাপের নির্দিষ্ট কোনো কারণ অবশ্য জানা যায়নি। তবে ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা ধারণা করছেন―কাছের কোনো মানুষকে হারিয়েছেন এ তারকা।

এদিকে বিমানবন্দরে প্রবেশের কিছুক্ষণ আগেই সোশ্যাল মিডিয়ায় ইনস্ট্রাগ্রামে এক স্টোরিজে নোরা ফাতেহি লিখেছেন, ‘ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিউন’। সাধারণত ইসলাম ধর্ম অনুযায়ী এ ধর্মের কোনো মানুষের মৃত্যু হলে এটি বলা হয়। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি সত্যিই কোনো প্রিয় মানুষকে হারালেন নোরা ফাতেহি। যদিও এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো বিবৃতি পাওয়া যায়নি বলিউডের আইটেম গার্ল কিংবা তার পরিবার থেকে।

উল্লেখ্য, কয়েক মাস আগেই নোরা ফাতেহির ওয়েব সিরিজ ‘দ্য রয়্যালস’ মুক্তি পেয়েছে। সূত্র: আনন্দবাজার।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম