শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : বিনোদন

প্রখ্যাত সংগীতশিল্পী জীনাত রেহানা আর নেই


DhakaReport24.com || 2025-07-02
 প্রখ্যাত সংগীতশিল্পী জীনাত রেহানা আর নেই

বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী জীনাত রেহানা। ‘সাগরের তীর থেকে’ গানটি দিয়ে শ্রোতাদের মন জয় করেছিলেন তিনি। কিন্তু দুঃখের বিষয় হলো প্রখ্যাত এই গায়িকা আর নেই।

বুধবার (২ জুলাই) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে রেহানার পারিবার।

১৯৬৪ সালে বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত শিল্পীর তালিকায় নাম লেখান জীনাত। পরের বছর পথচলা শুরু করেন টেলিভিশনের শিল্পী হিসেবে। ‘সাগরের তীর থেকে’ কণ্ঠে তোলেন ১৯৬৮ সালে। বেতারে রেকর্ড করা হয়েছিল গানটি।

এ ছাড়াও বেশকিছু জনপ্রিয় গান রয়েছে গায়িকার। এরমধ্যে ‘একটি ফুল আর একটি পাখি বলতো কি নামে তোমায় ডাকি’, ‘আমি কাকন দিয়ে ডেকেছিলেম মুখে লজ্জা ছিল বলে’, ‘কপালে তো টিকলি পরবো না’, ‘আমি যার কথা ভাবছি মনে আনমনে’, ‘আমায় যদি ডাকো কাছে’, ‘কণ্ঠবীণা’, ‘মনে রেখো, স্মৃতি থেকে’ উল্লেখযোগ্য।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম