বহুল সমালচিত বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। বরাবরই তিনি তার কার্যকলাপের জন্য মিডিয়া পাড়ায় আলোচনায় থাকেন।
জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বসের এবারের ‘সিজন ১৫’ তে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছিলেন তিনি। সম্প্রতি বিগ বস ১৫ থেকে বাদ পড়েছেন এই অভিনেত্রী।
বাদ পড়ার পর পরই ভেঙে পড়েছেন রাখি। ভারতীয় গণমাধ্যমে বহুল আলোচিত এই রিয়েলিটি শোয়ের বিরুদ্ধে অভিযোগ তুললেন রাখি।
তিনি দাবি করেছেন বিগ বস-এ তাকে নিতান্তই ব্যবহার করে ছুড়ে ফেলা হয়েছে। কেবল বিনোদনের স্বার্থে তাকে ব্যবহার করা হয়েছে। টিস্যুর মতো ব্যবহার করা হয়েছে তাকে। সেজন্যেই তাকে ট্রফি জিততে দেওয়া হচ্ছে না।
তিনি আরো বলেন প্রতি বছর তাকে বিগ বসে ডাকা হয় কেবল তাকে টিস্যুর মতো ব্যবহার করার জন্য। তিনি বলেন তিনি রক্তে মাংসের মানুষ মোটেও কোন টিস্যু পেপার নন।
তিনি আরো বলেন কেবল বিনোদন জোগাবার রসদও নন তিনি। আরো খোলাসা করেন যে যখন ফিনালের সময় আসে তখন তাকে বাদে অন্যদের জেতানো হয়।
বিগ বসের গত সিজনেও প্রতিযোগী হিসেবে যোগ দিয়েছিলেন রাখি। সেখানেও শেষ পর্যন্ত বাদ পড়েছিলেন তিনি।
কিন্তু এবারের আসরে তিনি একা অংশ নেননি বরং তার কথিত স্বামী রিতেশকে নিয়েও যোগ দিয়েছিলেন রাখি। তবে, এতেও শেষ রক্ষা হয়নি, বাদ পড়েছেন এবারো।
২৯ জানুয়ারি শনিবার ও রোববার রাতে সম্প্রচার করা হবে বিগ বস গ্র্যান্ড ফিনালে। এবারের আসরের ফিনালেতে টিকে আছেন তেজস্বী প্রকাশ, করণ কুন্দ্রা, শমিতা শেঠি ও প্রতীক সহজপাল।