শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : বিনোদন

বর পেলেই বিয়ে: ববি


DhakaReport24.com || 2024-11-16
বর পেলেই বিয়ে: ববি

ঢালিউড নায়িকা ইয়ামিন হক ববি। ‘বউ’ নামের নতুন একটি সিনেমায় নাম লিখিয়েছেন তিনি। সম্প্রতি এফডিসিতে আয়োজিত হয় সিনেমাটির মহরত। আর সেখানেই নিজের বিয়ে নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী।

সিনেমা প্রসঙ্গে ববি বলেন, নতুন এক গল্প নিয়ে দর্শকের সামনে হাজির হতে যাচ্ছি। সামাজিক ও পারিবারিক গল্পে নির্মিত হবে সিনেমাটি। আশা করছি, সবার ভালো লাগবে সিনেমাটি। সিনেমার মহরত অনুষ্ঠানে নিজের বিয়ে নিয়ে চিত্রনায়িকা জানান, বর পেলেই বিয়ে করবেন তিনি।

নতুন বাংলাদেশ নিয়ে কী ভাবছেন ববি? এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, ট্রানজিশন পিরিয়ড যখন যায় তখন সবকিছুর একটা টানাপড়েন থাকে। সিনেমায়ও সেরকম যাচ্ছে। আমি পজিটিভ মানুষ, তাই সবসময় সম্ভাবনা দেখি। আমি আশাবাদী।

‘বউ’ সিনেমা নির্মাণ করবেন কে এ নিলয়। সিনেমা প্রসঙ্গে পরিচালক বলেন, চলতি মাসের শেষে শুটিং শুরু হবে সিনেমাটির। একটানা শুটিং করে দ্রুত শেষ করা হবে দৃশ্য ধারণের কাজ। নতুন বছরের মাঝামাঝিতে মুক্তি পাবে এটি।

প্রসঙ্গত, সর্বশেষ ‘ময়ূরাক্ষী’ সিনেমায় দেখা গেছে ববিকে। গত ঈদুল আজহায় মুক্তি পেলেও হলে দর্শক টানতে ব্যর্থ হয় সিনেমাটি। তবে সিনেমার পরিচালকের সঙ্গে দ্বন্দ্ব নিয়ে বেশ আলোচনায় ছিলেন ববি।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম