শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : বিনোদন

জঙ্গলে অভিনেতার মরদেহ উদ্ধার


DhakaReport24.com || 2024-04-07 17:14:15
জঙ্গলে অভিনেতার মরদেহ উদ্ধার

হলিউড অভিনেতা কোলে ব্রিংস প্লেন্টির রহস্যজনক মৃত্যু হয়েছে। গত চার দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি। 

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, কানসাসের জঙ্গলে ২৭ বছর বয়সী এ অভিনেতার মরদেহ উদ্ধার করা হয়। এমনটাই জানিয়েছে স্থানীয় পুলিশ। অভিনেতার পরিবারের পক্ষ থেকেও এই খবর নিশ্চিত করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, ২৭ বছরের অভিনেতার বিরুদ্ধে ঘরোয়া হিংসার অভিযোগ ছিল। গত সপ্তাহেই স্থানীয় লরেন্স এলাকার ফ্ল্যাট থেকে এক মহিলার ফোন এসেছিল পুলিশের কন্ট্রোল রুমে। সাহায্যের আর্জি করেছিলেন তিনি। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই অভিযুক্ত তারকা পালিয়ে যান।

এই ঘটনার পর লরেন্স এলাকার পুলিশের পক্ষ থেকে কোলেকে গ্রেপ্তারের দাবি জানিয়ে ডিস্ট্রিক্স অ্যাটর্নির কাছে হলফনামাও দেওয়া হয়েছিল। অভিযুক্তকে খোঁজার চেষ্টাও চলছিল। শনিবার কানসাস পুলিশের কাছে একটি ফোন আসে। ফোনে জানানো হয় জঙ্গলের কাছে একটি খালি গাড়ি পড়ে রয়েছে।

খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। গাড়ি থেকে কিছুটা দূরে কোলের নিথর দেহ উদ্ধার হয়। কীভাবে এ অভিনেতার মৃত্যু হয়েছে তা এখনও জানা যায়নি। তবে তার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

অভিনেতার অকালপ্রয়াণে শোকাহত তার অনুরাগীরা। শোকের এই সময় শুধুমাত্র কোলের ভালো স্মৃতি স্মরণ করার আবেদন জানিয়েছেন তারা। শোকের এই সময়ে কোলের পরিবারের পক্ষ থেকে প্রাইভেসির দাবি করা হয়েছে।

প্যারামাউন্টের জনপ্রিয় সিরিজ ইয়েলোস্টোনের স্পিনঅফ ‘১৯২৩’-এ অভিনয় করে নজর কেড়েছিলেন কোলে। ‘ওয়াইল্ড ফ্রন্টিয়ার’, ‘দ্য টল টেলস অফ জিম ব্রিজার’ ওয়েব সিরিজেও দেখা গেছে তাকে। 
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর/আরএএম


ঢাকারিপোর্ট২৪.কম/এমআর/আরএএম