শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : বিনোদন

বিকিনি মডেলের প্রেমে হাবুডুবু খাচ্ছেন শাহরুখপুত্র


DhakaReport24.com || 2024-04-03 10:12:30
বিকিনি মডেলের প্রেমে হাবুডুবু খাচ্ছেন শাহরুখপুত্র

শাহরুখ খানের পুত্র আরিয়ান খান বরাবরই ক্যামেরাকে এড়িয়ে চলেন। বাবার পথে বিনোদন জগতে পদার্পণ করলেও নিজেকে রেখেছেন ক্যামেরার নেপথ্যে। এবার তারই প্রেমের খবর ভেসে বেড়াচ্ছে বলিপাড়ায়। জোর গুঞ্জন, ব্রাজিলিয়ান অভিনেত্রী লারিসা বনেসির প্রেমে নাকি হাবুডুবু খাচ্ছেন শাহরুখপুত্র।

ব্রাজিলের বিখ্যাত বিকিনি মডেল তিনি। দু-একটি ছবিতেও অভিনয় করেছেন। শুধু ব্রাজিলে নয়। বলিউডে অক্ষয় কুমার ও জন আব্রাহমের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন লারিসা। সেই লারিসার প্রেমেই এবার পড়লেন আরিয়ান।

লারিসাকে ইনস্টাগ্রামে ফলো করেন আরিয়ান। সুন্দরীর প্রায় সব ছবিতেই লাইক দেন তিনি। তবে শুধু লাইকেই আটকে নয়। বরং লারিসাকে পটাতে, লারিসার মাকেও হাত করছেন শাহরুখপুত্র। আর সেই কারণেই লারিসার মাকে নিজের ব্র্যান্ডের পোশাক পাঠিয়েছেন আরিয়ান! এমন খবরও ছড়িয়ে পড়েছে। তবে এই প্রেম নিয়ে আপাতত মুখ খুলতে চান না আরিয়ান। লারিসাও চুপ আছেন।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম