শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : বিনোদন

খুনের রহস্য খুঁজছেন বাঁধন


DhakaReport24.com || 2024-03-21 13:36:30
খুনের রহস্য খুঁজছেন বাঁধন

পর পর তিনজন নারী খুন। প্রতিটির সঙ্গে জড়িত ধর্ষণ। তিনটি খুনই হয়েছে ১৪ ফেব্রুয়ারি তথা ভালোবাসা দিবসের পর। কে সেই নৃশংস খুনি? ধর্ষকই বা কে? উত্তর খুঁজতে মিশনে নামলেন পুলিশ কর্মকর্তা লিনা।

মঙ্গলবার প্রকাশিত হওয়া টিজারে এটুকু বিষয় উঠে এলো নতুন সিনেমা ‘এশা মার্ডার’ সিনেমার। সত্য ঘটনা অবলম্বনে এটি নির্মাণ করেছেন সানী সানোয়ার। টিজারে ‘এশা মার্ডার’ ছবির প্রধান কয়েকটি চরিত্রের চেহারা উন্মোচন করা হয়েছে। এর মধ্যে বাঁধন ছাড়াও আছেন মিশা সওদাগর, ফারুক আহমেদ, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ প্রমুখ। তবে আড়ালে রাখা হয়েছে গল্পের ভিলেনকে। সেই চরিত্রে কে থাকছেন, তা-ও ছবির গল্পের মতোই রহস্যজনক।

সিনেমাটি প্রযোজনা করেছে কপ ক্রিয়েশন ও ওটিটি প্ল্যাটফরম বিঞ্জ। সিনেমাতে লিনার ভূমিকায় আছেন আজমেরী হক বাঁধন। ক্যারিয়ারে প্রথমবার পুলিশের ভূমিকায় হাজির হলেন পর্দায়।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম