শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : বিনোদন

কোরআন পড়ে মুগ্ধ হয়ে যা জানালেন উইল স্মিথ


DhakaReport24.com || 2024-03-20 14:25:45
কোরআন পড়ে মুগ্ধ হয়ে যা জানালেন উইল স্মিথ

পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরিফ পড়ে মুগ্ধ হয়েছেন মার্কিন অভিনেতা ও হলিউড সুপারস্টার উইল স্মিথ। শুধু মুগ্ধই হননি, কোরআন সম্পর্কে নিজের মতামত ও অনুভূতিও প্রকাশ করেছেন তিনি। পবিত্র কোরআন ভালোবাসায় যেন বাঁধা পড়েছেন উইল স্মিথ। পাশাপাশি কোরআনকে খুবই স্পষ্ট হিসেবে অভিহিত করেছেন এই অভিনেতা।

সম্প্রতি এক রেডিও সাক্ষাৎকারে কোরআনের প্রতি মুগ্ধতা প্রকাশ করেন উইল স্মিথ। অভিনেতা বলেন, আমি সরলতাকে পছন্দ করি, কোরআন খুবই স্পষ্ট। কোরআন নিয়ে ভুল-বোঝাবুঝির কোনো উপায় নেই। কোরআনের সারমর্ম ছিল খুবই সুন্দ এবং পরিষ্কার।

উইল স্মিথ জানান, ইহুদি ও খ্রিস্টানদের ধর্মীয় গ্রন্থও পড়েছেন তিনি। কোরআন, তোরাহ ও বাইবেলের মধ্যে অনেক মিল খুঁজে পাওয়ায় বেশ অবাকও হয়েছেন এই অভিনেতা।

তিনি আরও বলেন, আমি অবাক হয়েছিলাম, যখন দেখেছিলাম এগুলোর মধ্যে কত মিল। আমি কখনও ইব্রাহিমকে পিতা হিসেবে বুঝতে পারিনি এবং এর পর ঈসা ও ঈসমাইলের সঙ্গে তার বিভক্তি। এই অনুধাবনের সমাপ্তিটা খুব সুন্দর ছিল।

বর্তমানে সৌদি আরব সফরে রয়েছেন উইল স্মিথ। ওই সাক্ষাৎকারে শুধু কোরআন নয়, মধ্যপ্রাচ্যের দেশগুলোকে নিয়ে নিজের ভালোবাসার কথাও জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, বিখ্যাত আলাদিন সিনেমায় দৈত্যের চরিত্রে অভিনয় করেছিলেন উইল স্মিথ। গত বছর রমজান মাসে কোরআন শরিফ পড়েছিলেন বলে জানান এই অভিনেতা। সূত্র : আলআরাবিয়া
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম