শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : বিনোদন

সাগরে লাফ দিতে গিয়ে গুরুতর আহত ইমন


DhakaReport24.com || 2024-03-18 19:47:30
সাগরে লাফ দিতে গিয়ে গুরুতর আহত ইমন

বঙ্গোপসাগরের কোল ঘেঁষে সুন্দরবনে শুটিং করছিলেন চিত্রনায়ক ইমন ও অন্যান্যরা। আজ সোমবার সকালে শুটিং এর একটি দৃশ্য ছিলো তাকে সাগরে লাফ দিতে হবে। আর সে দৃশ্য করতে গিয়ে গুরুতর আহত হন ইমন।

সংবাদমাধ্যম অনুযায়ী, অসাবধানতাবশত তার পায়ে ঢুকে যায় জাহাজের নোঙরের সুঁচালো লোহা। প্রাথমিকভাবে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে বর্তমানে তার পায়ের অবস্থা খুব একটা ভালো না বলে জানিয়েছেন শুটিং ইউনিটের একাধিকজন।

জানা যায়, অপারেশন জ্যাকপট চলচ্চিত্রের শুটিং চলছিল সুন্দরবন এলাকায়। এটি নির্মাণ করছেন বাংলাদেশের নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু ও ভারতের রাজীব কুমার।  

সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন অনন্ত জলিল, ইমন, নিরব, রোশান, শিপন, সাঞ্জু, জয় চৌধুরী, অমিত হাসান, পল্লব, ইশতিয়াক আহমেদ রুমেল, নিপুণ, নাদের চৌধুরী, শহীদুল আলম সাচ্চু, ড্যানি সিডাক, ইলিয়াস কাঞ্চন, কাজী হায়াত, ওমর সানী, মিশা সওদাগর।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর /আরএএম